Sorwar Alam


Kanal geosi va tili: Hindiston, Hindcha


Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam

Bog‘liq kanallar  |  O‘xshash kanallar

Kanal geosi va tili
Hindiston, Hindcha
Statistika
Postlar filtri


‼️ ৭ অক্টোবরকে সামনে রেখে পশ্চিম তীর ও গাজার ক্রসিং বন্ধ রাখবে ইসরায়েল

♦️️ ৭ অক্টোবরের হামলার বর্ষপূর্তি কর্মসূচির কারণে আগামী ৫ ও ৭ অক্টোবর পশ্চিম তীরে সাধারণ অবরোধ আরোপ এবং গাজায় প্রবেশের ক্রসিংগুলো বন্ধ রাখবে ইসরায়েল।

♦️ পশ্চিম তীরের ক্রসিংগুলো মূলত বন্ধ থাকলেও মানবিক ও চিকিৎসাজনিত কারণ, জরুরি স্বাস্থ্যকর্মী এবং নির্দিষ্ট কিছু 'অনুমোদিত ক্রসিংয়ের' ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

♦️ গাজার ক্রসিংগুলোও এই দুই দিন বন্ধ থাকবে। ফলে এই সময়ে সেখানে নতুন করে কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে পারবে না।

সূত্র: ট্যাব জি (hn) @SorwarAlam #MiddleEast


ঈদের আগে আমার বিরুদ্ধে কড়া আন্দোলনে নামবেন তারা ☹️ 😍😂😀😻এই আন্দোলন ঠেকাতে আমার কোন বাহিনী মাঠে নামানো উচিত?🤔🫶😉

3.6k 0 1 28 227

‼️ সৌদির সামর্থ্য ফুরাবার আগে ইয়েমেনে হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

♦️️ সৌদি আরবের বারবার অনুরোধ সত্ত্বেও আপাতত হুথিদের বিরুদ্ধে সরাসরি আক্রমণে যাওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছে অ্যাক্সিওস।

♦️ বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ফোন করে হুথিদের বিরুদ্ধে নিজেদের হামলার বিষয়ে অবহিত করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সে সময় তিনি আবারও মার্কিন বিমান হামলার অনুরোধ জানান।

♦️ তবে ইয়েমেনে নতুন করে অভিযান চালালে তা ইরানের দিক থেকে মনোযোগ সরিয়ে নেবে—এমন যুক্তিতে এই সংঘাতে সরাসরি জড়ানোর বিরোধিতা করেছে ইউএস সেন্টকম।

♦️ অবশ্য এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের অভিযান যদি কোনো সংকটের মুখে পড়ে, তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।

সূত্র: অ্যাক্সিওস (hn) @SorwarAlam #MiddleEast


‼️ হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের তিন অঞ্চলে পিএলসির বড় অভিযান

♦️ ভারী সৌদি বিমান হামলার সহায়তায় উত্তর ইয়েমেনের আল-জাওফ, আল-বায়দা এবং মারিব অঞ্চলে হুথিদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করেছে প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি)।

সূত্র: দ্য গ্লোবাল আই (hn) @SorwarAlam

5.6k 0 2 18 304

‼️ রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের বৈঠক, কূটনৈতিক সমাধানের ওপর জোর দেবে তুরস্ক

♦️ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে সোমবার রিয়াদ সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

সৌদি আরব ও পাকিস্তানের কর্মকর্তাদের সাথে এই বৈঠকে আরো উপস্থিত থাকবেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার ও সেনাপ্রধান সেলজুক বায়রাক্তারওলু।

♦️ আনাদলুর রিপোর্ট বলছে, সাম্প্রতিক হুথি হামলার বিপরীতে সৌদি আরবের প্রতি তুরস্কের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করবেন ফিদান। পাশাপাশি জোটটির কাঠামো আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়েও আলোচনা হবে।

♦️ তাছাড়া আঞ্চলিক সংকট নিরসনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সম্মিলিত কূটনৈতিক সমাধানের ওপর হয়তো জোর দেবেন তিনি।

কেননা তুরস্কের মতে, আঞ্চলিক সমস্যাগুলোর জন্য বাইরের হস্তক্ষেপের বদলে নিজস্ব সমাধান বের করা অত্যন্ত জরুরি।

♦️ এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টির জন্য ইসরায়েলের চলমান কর্মকান্ডের দিকেও তিনি মনোযোগ আকর্ষণ করতে পারেন।

সূত্র: আনাদোলু এজেন্সি (hn) @SorwarAlam #MiddleEast



7.2k 0 3 11 153

‼️ মার্কিন হুমকির মুখে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে ইরান

♦️ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাত থেকে শিক্ষা নিয়ে নিজেদের পুরো ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের পাল্লা, গতি ও নির্ভুলতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরানের সেনাবাহিনী।

♦️ সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানান, কুয়েতে মার্কিন ঘাঁটিতে ব্যবহৃত মিসাইল এবং শত্রু জাহাজের বিরুদ্ধে ছোড়া ক্রুজ মিসাইলগুলো কার্যকরভাবে কাজ করেছে।

তবে মার্কিন বাহিনী বর্তমানে ইরানি উপকূল থেকে ১ হাজার কিলোমিটার দূর থেকে কার্যক্রম পরিচালনা করায় তেহরান এখন নিজেদের ক্ষেপণাস্ত্রের গতি ও পাল্লা আরও বাড়াতে চাইছে।

♦️ সাম্প্রতিক সংঘাতের পর ইরান ইতোমধ্যেই তাদের হামলা নীতিতে পরিবর্তন আনছে। এর আওতায় দ্রুততর প্রতিশোধ গ্রহণ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের পরিধি বৃদ্ধি এবং ইরানি ভূখণ্ড থেকে দূরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে।

সূত্র: স্পুটনিক (hn) @SorwarAlam #MiddleEast


‼️ উত্তর কোরিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আওতায় এলো জাপানে অবস্থিত মার্কিন কৌশলগত ঘাঁটি

♦️ নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, এটি ১ হাজার কিলোমিটার দূরের একটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

♦️ রাডার ফাঁকি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যের দিকে যাওয়ার সময় গতিপথ পরিবর্তন করতে পারে। তবে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে করা পর্যবেক্ষনে এটিকে ৬৮০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়তে দেখা গেছে।

♦️ প্রকাশিত ছবিতে কঠিন জ্বালানিচালিত বুস্টারের ওপর একটি মোচাকৃতির ওয়ারহেড দেখা গেছে।

♦️ উত্তর কোরিয়ার ১ হাজার কিলোমিটার পাল্লার এই দাবি সত্যি হলে জাপানের সাসেবো এবং ইওয়াকুনিতে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো তাদের নিশানার আওতায় চলে আসবে।

​♦️ উল্লেখ্য, সাসেবো ও ইওয়াকুনি মূলত এশিয়ায় মার্কিন বাহিনীর অন্যতম প্রধান কৌশলগত ঘাঁটি। কোরিয় উপদ্বীপে যেকোনো সংঘাতের ক্ষেত্রে আমেরিকার সামরিক রসদ সরবরাহ ও পাল্টা আক্রমণের মূল কেন্দ্র হিসেবে কাজ করে এগুলো।

(hn) @SorwarAlam #Asia


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
‼️ সৌদির আরামকো তেল স্থাপনায় হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

♦️ ইয়েমেনে ধারাবাহিক হামলার জবাবে রিয়াদ ও খুরাইসে অবস্থিত আরামকোর তেল স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা।

তাদের দাবি, হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।

♦️ গোষ্ঠীটি জানিয়েছে, গত ১২ ঘণ্টায় সানা, আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ এবং সা'দা প্রদেশ লক্ষ্য করে অন্তত ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব।

♦️ ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং সৌদি হামলা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত সৌদির সামরিক ঘাঁটি, সেনা সমাবেশ এবং তেল অবকাঠামোতে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে হুথিরা।

সূত্র: হুথি সামরিক মুখপাত্র (hn) @SorwarAlam #MiddleEast

8.7k 0 3 24 483

📌 বীমা কোম্পানিকে নয়, স্বাস্থ্যবীমার অর্থ সরাসরি নাগরিকদের দিতে চান ট্রাম্প

➡️ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় বীমা কোম্পানিগুলোকে সরকারের দেওয়া অর্থ বন্ধ করে সেই অর্থ সরাসরি সাধারণ মানুষের হাতে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

➡️ ট্রাম্প বলেন, "আমরা বড় বীমা কোম্পানিগুলোকে সব ধরনের অর্থ প্রদান বন্ধ করব এবং সেই অর্থ সরাসরি আপনাদের দেব।"

সরকার যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে, সেই অর্থ নাগরিকদের দেওয়া হলে তারা নিজেরাই পছন্দমতো স্বাস্থ্যবীমা কিনতে পারবেন এবং এরপরও তাদের হাতে অর্থ অবশিষ্ট থাকবে।

➡️ তবে এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে, কারা সরাসরি অর্থ পাবেন এবং কত অর্থ দেওয়া হবে, সে বিষয়ে এই বক্তব্যে বিস্তারিত জানাননি তিনি।

সূত্র : হোয়াইট হাউস
@SorwarAlam[an]
#America #Trump #Healthcare #HealthInsurance


‼️ সৌদি-সমর্থিত ইয়েমেনি পার্লামেন্ট স্পিকারের বিলাসবহুল বাড়ি হুথিদের দখলে

♦️ সৌদি-সমর্থিত ইয়েমেনি পার্লামেন্ট স্পিকার সুলতান আল-বারাকানির নতুন নির্মিত বিলাসবহুল বাড়িটি দখল করে নিয়েছে হুথি যোদ্ধারা।

♦️️ ইতোমধ্যে স্পিকারের ওই বাড়ির ভেতরে হুথি যোদ্ধাদের উপস্থিতির ভিডিও সামনে এসেছে।

সূত্র: মিডল ইস্ট স্পেকটেটর (hn) @SorwarAlam #MiddleEast

8.6k 0 12 18 496

‼️ তাইজ অবরুদ্ধ: ইয়েমেনজুড়ে হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের ঘোষণা পিএলসির

♦️ ইয়েমেনের তাইজ-এডেন মহাসড়কের গুরুত্বপূর্ণ আল-সাফিয়া মোড় দখল করে নিয়েছে হুথি যোদ্ধারা। ইতোমধ্যে তারা আল-সাফিয়া এলাকার প্রাণকেন্দ্রে প্রবেশ করায় তাইজ শহরটি বর্তমানে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে।

♦️ সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) প্রেসিডেন্টের উপদেষ্টা আব্দুল মালিক আল-মাখলাফি জানিয়েছেন, তাইজের কিছু এলাকার 'সাময়িকভাবে পতন' হয়েছে। একইসঙ্গে তিনি পিএলসির সাথে বিশ্বাসঘাতকতার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছেন।

♦️ উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ইয়েমেনকে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করতে সব ফ্রন্টে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন পিএলসির প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি।

সূত্র: মিডল ইস্ট স্পেকটেটর (hn) @SorwarAlam #MiddleEast

8.5k 0 3 12 374

#BREAKING তাইজ শহর ঘেরাও করে ফেলায় হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক পালটা হামলার ঘোষণা দিয়েছেন পিএলসি প্রেসিডেন্ট।

​(hn) @SorwarAlam


‼️ মুসলিমবান্ধব পর্যটনে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় মালয়েশিয়া

♦️ মুসলিমবান্ধব পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে তুরস্কের ঐতিহ্য ও ট্রানজিট পর্যটনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় মালয়েশিয়া।

♦️ মালয়েশিয়ার ইসলামিক ট্যুরিজম সেন্টারের প্রধান জানান, মালয়েশিয়ান বিমানবন্দর সমূহে যাত্রাবিরতি করা যাত্রীদের আকৃষ্ট করার চেষ্টা করবে মালয়েশিয়া। যেন ভবিষ্যতে পর্যটক হিসেবে তারা দেশটিতে ঘুরতে আসেন।

এক্ষেত্রে তুরস্কের ট্রানজিট পর্যটন মডেলটি গ্রহণ করতে পারে মালয়েশিয়া।

সূত্র: আনাদোলু এজেন্সি (hn) @SorwarAlam #Asia


‼️ জাপানে নারীকে খুন ও ডাকাতির অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার, টোকিওর তীব্র প্রতিবাদ

♦️ জাপানের ওকিনাওয়ার নাহা শহরের একটি হোটেল থেকে ৩৯ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ডেভিন জ্যাকব ব্যালার্ড (২০) নামে এক মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওই নারীকে হত্যা ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে।

♦️ এই হত্যাকাণ্ডকে 'অত্যন্ত নৃশংস ও জঘন্য ঘটনা' বলে আখ্যা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি।

ঘটনার জেরে টোকিওতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে জাপান সরকার।

♦️ এদিকে জাপানে অবস্থিত মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে যে, অভিযুক্ত ওই মার্কিন সেনা বর্তমানে হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার নিবিড় তদন্ত চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি (hn) @SorwarAlam #Asia


‼️ কিয়েভে জার্মান চ্যান্সেলরের আকস্মিক সফর, বিপুল সহায়তার ঘোষণা

♦️ ইউক্রেনের প্রতি বার্লিনের সমর্থন পুনর্ব্যক্ত করতে কিয়েভে আকস্মিক সফর করেছেন জার্মান চ্যান্সেলর মেরৎস।

♦️ জার্মানি ইউক্রেনকে ১০০ কোটি ইউরোর সামরিক সহায়তা এবং জ্বালানি অবকাঠামো মেরামতের জন্য ৩৫ কোটি ইউরো দেবে। পাশাপাশি ইউক্রেনের সাথে একটি যৌথ ড্রোন চুক্তিও চূড়ান্ত করছে দেশটি।

♦️ কিয়েভকে জার্মানি সমর্থন দেওয়া অব্যাহত রাখবে উল্লেখ করেন মেরৎস। এসময় তিনি আরও বলেন, রাশিয়ার "যুদ্ধযন্ত্র" শেষ পর্যন্ত ইউরোপের দিকেও ঘুরে যেতে পারে।

সূত্র: রয়টার্স (hn) @SorwarAlam #Europe


📌 মার্কিন নির্দেশ অমান্য করায় দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার

➡️ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইরানের প্রতিনিধিদলের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন দুই ইরানি কূটনীতিক।

অধিবেশন শেষে তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর বারবার নির্দেশ দিলেও তারা নির্ধারিত সময়ে দেশটি ছাড়েননি।

➡️ পররাষ্ট্র দপ্তরের সেই নির্দেশ অমান্য করার পর দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে।

➡️ একজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, তাদের একজন শুক্রবার রাতে নিউইয়র্ক ছেড়েছেন। অন্যজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।

সূত্র : অ্যাক্সিওস

@SorwarAlam[an]
#World #USA #Iran #Diplomacy

10k 0 2 7 349

‼️ কোনোভাবেই ইসরায়েলি উপস্থিতি মানবে না সোমালিয়া

♦️ কোনো অবস্থাতেই নিজেদের ভূখণ্ডে ইসরায়েলি উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।

♦️ তিনি দাবি করেন, সোমালিয়ার বারবারা শহরে একটি নৌঘাঁটি স্থাপন ও সেখানকার বিমানবন্দর ব্যবহারের পরিকল্পনা করছে ইসরায়েল।

মূলত উপসাগরীয় দেশগুলো এবং ইরানের কাছাকাছি পৌঁছানোই তাদের আসল উদ্দেশ্য।

সূত্র: আনাদোলু এজেন্সি (hn) @SorwarAlam #Africa


‼️ যুক্তরাষ্ট্র ছাড় দেয়ায় আবার চালু হলো ইরাক-ইরান ফ্লাইট

♦️ কয়েক দিনের স্থগিতাবস্থার পর রোববার থেকে ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইরানের মধ্যে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

♦️ ইরাক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সীমিত পরিসরে নিষেধাজ্ঞায় ছাড় পাওয়ার পর ইরানি এয়ারলাইন্সগুলোকে নাজাফে প্রতিদিন ৪০টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি (hn) @SorwarAlam #MiddleEast


সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গমন করলেন বাংলাদেশের সেনাপ্রধান

বাংলাদেসগ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি, মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শন করবেন।

পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগদান করবেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান উভয় দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সূত্র : BD Army
​(hn) @SorwarAlam #World

20 ta oxirgi post ko‘rsatilgan.